শিরোনাম
◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী মেডিকেলে আগুন, আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে সার্ভিসের ১৬টি ইউনিট

মাসুদ আলম ও সুমন পাইক : রাজধানীর শ্যামলীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আগুনের খবর রোগী ও স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে আতঙ্কে রোগীরা হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তারা আশপাশের হাসপাতালে চলে যান। এছাড়া যেসব রোগী ভেতরে আটকা পড়েছিলেন তাদের নিরাপত্তায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী ব্যবস্থা গ্রহণ করে। সব রোগীকে হাসপাতাল প্রাঙ্গনে নিয়ে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)সহ আশপাশের হাসপতালে স্থানান্তর করে।

হাসপাতালের একজন নার্স বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোগীদের হাসপাতাল প্রাঙ্গণের মাঠে নামিয়ে আনা হয়। আইসিইউতে থাকা রোগীদের এ্যাম্বুলেন্সে করে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া নতুন করে আসা অনেক রোগী ধোঁয়া দেখেই আতঙ্কে হাসপাতাল গেইট থেকেই ফিরে যান।

হাসপাতালের ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গনে চিকিৎসা দেন রোগীদের। সেইসঙ্গে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা দেয়া হয় হাসপাতালে পক্ষ থেকেও। যেসব রোগী যে হাসপাতালে যেতে চান সেখানেই তাদের নামিয়ে দেয়ার কথা জানিয়েছেন এ্যাম্বুলেন্স চালকরা।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. পি কে সাহা বলেন, হাসপতালের প্রায় দেড় হাজার রোগীকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আড়াই হাজার দর্শণার্থীকে নিরাপদে সরিয়ে আনা হয়।

হাসপাতালের একজন রোগীর স্বজন ফাতেমা বেগম জানান, ১১-১২ নম্বর শিশু ওয়ার্ড থেকেই আগুনের সূত্রপাত। তিনি সেখানেই প্রথমে আগুন দেখতে পেয়েছেন। এর নিচেই রয়েছে স্টোর রুম। তবে স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, হাসপাতালের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ