শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ দিন বন্ধ থাকার টেকনাফ করিডোরে আসছে গবাদি পশু

ফরহাদ আমিন : টেকনাফে মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ২০ দিন বন্ধ থাকার পর আসছে গবাদি পশু। বুধবার শাহপরীর দ্বীপ করিডোরে তিনটি ট্রলারে এসেছে ২৭৯টি পশু। এর মধ্যে গরু ছিল ১০২টি ও মহিষ ১৭৭। এছাড়া মঙ্গলবারও চারটি ট্রলারে করিডোরে এসেছে ৩৮২টি পশু। গত দুদিনে আমদানি হয়েছে ৬৬১ পশু। রাজস্ব আয় হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

সূত্রমতে, মিয়ানমার থেকে আমদানিকৃত পশু দেশের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রেখে আসছে। মিয়ানমার থেকে পশু আমদানি কম হলে দক্ষিণ চট্টগ্রামে পশুর সঙ্কট পড়ে।

টেকনাফ শুল্ক বিভাগ সূত্র জানায়, ২০০৩ সালের ২৫ মে টেকনাফের সাবরাং এর শাহপরীর দ্বীপ নাফ নদীর পার্শ্বে একটি ক্যাডল করিডোর চালু করে। প্রতি গরু-মহিষ থেকে ৫ শ ও ছাগল ২শ টাকা হারে রাজস্ব আদায় করা হয়। চলতি অর্থবছরের জানুয়ারি মাসে শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে ৩ হাজার ৪৯১টি গরু, ৪৪০টি মহিষ আমদানী করা হয়েছে। এতে ১৯ লাখ সাড়ে ১৫ হাজার ৫০০টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয় বলেও জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়