শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান-ক্যাটরিনার বিয়ে আজ!

বিনোদন ডেস্ক : ফাগুন এসেছে গত কাল। ফাগুনের রঙ লেগেছে সব বাঙালিদের মনে। আর আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের রঙ লেগেছে সারা বিশ্বে। এমন দিনেই এলো বলিউড সুপাস্টার সালমান খানের বিয়ের খবর। আজই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন সাল্লু ভাই। জাগোনিউজ২৪।

এখানেই শেষ নয়, চমক আছে আরও সালমান খান বিয়ে করতে চলেছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে, বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর আজ বিয়ের পিঁড়িতে বসবেন।

সাল্লু ভাইয়ের বিয়ে বলে কথা, অসংখ্যবার তার বিয়ের খবর এসেছে তার। আর একটা কিন্তু এসে সব গোলমাল করে দেয়। এবারও তাই হচ্ছে। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান আজ বিয়ের পিঁড়িতে বসছেন ঠিকই, কিন্ত সেটা বাস্তবে নয়, ক্যামেরা সামনে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভালোবাসা দিবসে সালমান ও ক্যাটরিনা একটি দৃশ্যের শুটিংয়ের জন্য একত্র হবেন। ‘ভারত’ ছবির জন্য সালমান ও ক্যাটরিনা বিয়ের দৃশ্যের শুটিং করবেন আজ।

সুখের খবর এই যে, বিয়েটা সত্যি সত্যি বিয়ে হোক বা না হোক, পুরনো প্রেমিকার সঙ্গে বেশ ভালোই কাটবে সালমানের ভালোবাসা দিবস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়