শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলনগরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আমজাদ হোসেন আমু, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারী ) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যাক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাইন উদ্দিন (মানু ডাকাত) চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যাক্ত বাড়িতে ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কর্তুজ।

পরে গুলিবিদ্ধ মানুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়