শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনদুভোগ কমাতে যুগান্তকারী উদ্যোগ, ভবন নির্মানের নকশা অনুমোদন হবে মাত্র ৪ ধাপে

আসাদুজ্জামান সম্রাট : দেশের মেট্রোপলিটন এলাকায় ভবন নির্মাণ করতে যে ১৬ স্তরের অনুমোদন প্রয়োজন হতো, তা কমিয়ে চার স্তরে নামিয়ে আনার সিদ্বান্ত নিয়েছে সরকার। যুগান্তকারী এই সিদ্বান্তের ফলে জনদুর্ভোগ অনেক হ্রাস পাবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার মন্ত্রণালয়ের এক সভা শেষে এ কথা জানান।
মন্ত্রী জানান, যে চারটি স্তর রাখা হয়েছে সেগুলো হলো— ১. ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য ছাড়পত্র লাগবে। ২. বেসামরিক বিমান কর্তৃপক্ষের অনাপত্তি পত্র লাগবে। ৩. কেপিআইভুক্ত ইমারতের (বঙ্গভবন, গণভবন, বাংলাদেশ ব্যাংক, সংসদ ভবন ইত্যাদি) আশপাশে ভবন নির্মাণ করতে গেলে অনাপত্তি পত্র লাগবে ও ৪. ১০ তলার বেশি উচ্চতার ভবন করতে গেলে ফায়ার সার্ভিসের অনুমোদন লাগবে।

শ ম রেজাউল করিম বলেন, ‘ভবন নির্মাণের ক্ষেত্রে নকশার অনুমোদন পেতে ১৫০ দিনের স্থলে ৫৩ দিনে নামিয়ে আনা হয়েছে। এখন ৫৩ দিনের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে। ভবন নির্মাণের ক্ষেত্রে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে নকশার অনুমোদনের অনলাইন প্রক্রিয়া শেষ হবে। মে মাস থেকে অনলাইন ছাড়া আবেদন করা যাবে না। আবেদনের পর অনুমতি পাওয়া গেছে কিনা, তা অনলাইনেই জানিয়ে দেওয়া হবে। অবকাঠামোগত উন্নয়নে সব কর্তৃপক্ষকে এই সব বিধি-বিধান মেনে চলতে হবে। ভবন ও ইমারত নির্মাণের ক্ষেত্রে জনগণকে দেওয়া সেবা সহজ করার জন্য এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডি), রাজউক, সিডিএ'র এই সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন মন্ত্রণালয়ের সচিব, বিডা চেয়ারম্যান, রাজউক ও সিডিএর চেয়ারম্যানসহ ঊর্ধতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়