শিরোনাম
◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সাথে তাসকিন-নায়লা নাঈম

বিনোদন প্রতিবেদক : 'ঢাকা আট্যাক' খ্যাত খলনায়ক তাসকিন রহমান। এ ছবিটির মাধ্যমে দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেন। অন্যদিকে ছোট পর্দায় বেশ পরিচিত মুখ নায়লা নাঈম। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ জনপ্রিয়।

এবার এই দুজন এক সাথে জুটি বাঁধলেন। তবে কোনও সিনেমায় নয়। তাদেরকে দেখা যাবে বিজ্ঞাপন চিত্রে। জিসকা ফার্মাসিটিক্যালসের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল ‘পিউলি’র এই বিজ্ঞাপন পরিচালনা করবেন রেদওয়ানুর রহমান রিয়াদ।

তাসকিন ও নায়লা নাঈমকে জুটি করা প্রসঙ্গে নির্মাতা রিয়াদ বলেন, বিজ্ঞাপনটি সিনেমাটিক স্টাইলে হবে যার জন্য আমাদেরকে দেশের শীর্ষ স্থানীয় মডেলকে বেছে নিতে হয়েছে। যেহেতু পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল যেহেতু একটি স্পর্শকাতর পণ্য তাই এর সবদিক বিবেচনা করে সর্বোচ্চটাই আমরা আমাদের বিজ্ঞাপনে ফুটিয়ে তুলবো। মুলত এ কারণে এ দুজন কে বেচে নিতে হয়েছে।

জানা গেছে- গত ১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। শুটিং ও সম্পাদনা শেষে বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার শুরু হবে।

  • সর্বশেষ