শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি হচ্ছেন বিবেক ওবেরয় স্ত্রী বরখা

ওমর ফারুক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের এ সিনেমায় মোদি চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতনামা অভিনেতা বিবেক ওবেরয়। তার স্ত্রী যশোদাবেনের চরিত্রটি রূপদান করবেন বরখা সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা উমাং কুমার।

মোদির স্ত্রী যশোদাবেন। তার সাথে মোদির ছাড়াছাড়ি হয়েছে অনেক আগে। এখন হয় না কোনো যোগাযোগও। তবে মোদির চরিত্র পুরোপুরি ফুটিয়ে তুলতেই তার স্ত্রীর চরিত্রটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বিবেক ওবেরয়। যাঁর লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যশোদাবেন সম্পর্কে জানতে পড়ালেখা শুরু করে দিয়েছেন বরখা।

ছবির জন্য গুজরাটি ভাষাও শিখবেন তিনি। এমনকি মোদির স্ত্রীর সাথে দেখাও করতে পারেন তিনি। ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমাটি প্রযোজনা করছেন সন্দীপ সিং ও সুরেশ ওবেরয়। গত দুই বছর ধরেই সিনেমাটি নিয়ে কাজ করছেন তারা। খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়