শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলায় ইতিাহাসের বই কম তরুণদের আগ্রহী করতে প্রয়োজন পারিবারিক চর্চা

কে এম নাহিদ: একুশের গ্রন্থমেলায় প্রকাশ বেড়েছে পাঠকের আনাগোনা। উপন্যাস, গল্প, কবিতার বইয়ের পাশাপাশি ইতিহাসের বই থাকলেও পাঠক টানার ক্ষেত্রে এ ধরণের বই আসছে কম। একুশে গ্রন্থমেলার হাত ধরে উঠে আসে নতুন লেখক পাঠক। অন্যান্য বইয়ের পাশাপাশি ইতিহাস ভিত্তিক কিংবা দেশীয় সংস্কৃতি বা ঐতিহ্যের বইও আসে গ্রন্থমেলায়। তবে ইতিহাসের বইয়ের পাঠক কী বাড়ছে? লেখক প্রকাশকদের মতে নতুন প্রজন্মকে ইতিহাস ঐতিহ্যের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে প্রয়োজন পারিবারিক পৃষ্ঠপোষকতা, সেই সঙ্গে প্রয়োজন ইতিহাসের বই এর যোগান বাড়ানো। ডিবিসি টিভি

লেখক মুকুল রায় বলেন, আমার মনে হয় যে, ছেলে মেয়েদের আগ্রহী করে তোলার দায়িত্ব কিন্তু বাবা মা’র। বাবা মা যদি বাড়িতে আলোচনা করেন যে, ইতিহাস, ঐতিহ্য, একাত্তরের যুদ্ধ। অর্থাৎ ইতিহাস ঐতিহ্য বাড়ি থেকেই চর্চা করা উচিত। লেখকরা বলছেন, ইতিহাস ঐতিহ্যের পাঠক তৈরিতে পারিবারিকভাবে চেষ্টা দরকার। লেখক প্রকাশকদের মতে নতুন প্রজন্মকে ইতিহাস ঐতিহ্যের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে প্রয়োজন পারিবারিক পৃষ্ঠপোষকতা।

ঐতিহ্য ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, ‘ইতিহাস-ঐতিহ্য নিয়ে আমাদের অনেক বই আছে। যেমন মোঘল সাম্রাজ্যের যে ইতিহাসের বইগুলো দেখা যায় সারা বছরই বিক্রি হয়। মুক্তিযুদ্ধেরও নানা বই আছে। মেলায় ১১ দিনে ইতিহাসের বই এসেছে ৩০টি। মেলায় ইউপিএল, কথাপ্রকাশ, পাঞ্জেরি, ঐতিহ্যসহ বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে ইতিহাসের বই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়