শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু ভারতের ঐতিহ্য এবং এর ‍ঋণ শোধ করতে পারবো না বললেন নরেন্দ্র মোদি

সাজিয়া আক্তার : গরু নিয়ে ভারতে প্রতিদিনই নানান ধরণের বিচিত্র খবর ও বিশ্ব সংবাদমাধ্যমের শিরোনাম হয়। এসব ঘটনার বিচিত্রতা খবর হিসেবে বহু মানুষের হাসির খোরাক জোগালেও খোদ ভারতের লাখো কৃষক চোখের পানিতে ভাসেছিলেন গরু জবাইয়ে নিষেধাজ্ঞার কারণে। গরু নিয়ে এত দিন ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি ও আরএসএস কর্মীরা সরব থাকলেও এবার গরুর গুরুত্ব বোঝাতে স্বয়ং এগিয়ে এলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে গরু কীভাবে জড়িয়ে আছে সোমেবার বৃন্দাবনে এক অনুষ্ঠানে কিশোর শিক্ষার্থীদের সেটাই বুঝিয়েছেন ভারতের এই প্রধানমন্ত্রী। যমুনা টিভি

সোমবার দুপুরে উত্তরপ্রদেশের বৃন্দাবনে এক অনুষ্ঠানে যান নরেন্দ্র মোদী। অক্ষয় পাত্র ফাউন্ডেশন নামে এক সংগঠনের তরফে এদিন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র স্কুল ছাত্রছাত্রীদের খেতে দেয়ার ব্যবস্থা করা হয়। কৃষ্ণের শহর বৃন্দাবনে গিয়ে সাবেক এই আরএসএস কর্মী বলেন, ‘আমরা গরুর দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। গরু ভারতের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ।’

গ্রামের অর্থনীতিতে গৃহপালিত প্রাণিটি কতটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝিয়েছেন তিনি। সাম্প্রতিক বাজেটে মোদি সরকার ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ ও ‘রাষ্ট্রীয় কামধেনু যোজনা’র মত স্কিম এনেছেন বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক ও সাংসদ হেমা মালিনী।

এবারের বাজেটে গরু সেবার জন্য বিশেষ স্কিম ঘোষণা করা হয়েছে। দেশের সব গরুদের কথা ভেবে তৈরি হচ্ছে, ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।’

পীযূষ গোয়েল বলেন, ‘বিশ্বের মধ্যে দুগ্ধজাত পন্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গোমাতাদের সম্মানের ক্ষেত্রে সরকার কখনই পিছু হটবে না।

এই স্কিমে যেসব কৃষকেরা গবাদিপশু পালন করে তাদের ২ শতাংশ অনুদান দেয়া হবে। এছাড়া যারা সময়ের মধ্যে ঋণ দিয়ে দেয়, তাদের ক্ষেত্রে ৩ শতাংশ অনুদান দেয়া হবে। একই সঙ্গে মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিশারির জন্য আলাদা দফতর তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেয়া হবে। বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে। কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে বলেও দাবি করেন পীযূষ গোয়েল ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়