শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারি থেকে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

জাগো নিউজ : আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপ্রো-২০১৯। ষষ্ঠবারের মতো তিনদিনব্যাপী এক্সপোটি অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অগ্নি নিরাপত্তা ও সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও এগিয়ে এসেছে। আর এ খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সংগঠন হচ্ছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। ইসাবের পক্ষ থেকে আমরা ষষ্ঠবারের মতো তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯ এর আয়োজন করেছি; যা আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তারা বলেন, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, চীন, ভারতসহ মোট ২৬টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির খ্যাতমান ব্র্যান্ড প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হবে। এক্সপোতে স্টল থাকবে ৭০টি। এক্সপোটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারের এক্সপোতে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসাবের সভাপতি মো. মোতাহার হোসেন খান, ফায়ার সার্ভিস ্যআন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ইসাবের পরিচালক মাহমুদ ই খুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রশীদ, প্রচার সম্পাদক জাকির উদ্দিন আহম্মেদ প্রমুখ।

  • সর্বশেষ