শিরোনাম
◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোবা পুত্রবধূকে অন্তঃসত্ত্বা; শ্বশুর আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বোবা পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর সফি উল্লাহকে (৫৫) আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত পুত্রবধূর এমন ইঙ্গিতের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

রোববার বিকেলে উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রাম থেকে সফি উল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফি উল্লাহ ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

পুলিশ জানায়, বোবা পুত্রবধূর স্বামী সাদ্দাম হোসেন ১৯ মাস ধরে সৌদিআরবে রয়েছে। এই সুযোগে শ্বশুর সফি উল্লাহ পুত্রবধূকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। এতে পুত্রবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় রোববার নির্যাতিত মেয়েটির মা থানায় অভিযোগ দেন। পরে পুলিশ সফি উল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত বলে ইঙ্গিত দিয়েছে পুত্রবধূ।

লাকসাম থানা পুলিশের ওসি মনোজ কুমার দে বলেন, বোবা পুত্রবধূ বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। অথচ তার স্বামী ১৯ মাস ধরে সৌদিআরবে রয়েছে। ধর্ষণের ঘটনায় শ্বশুর জড়িত বলে ইঙ্গিত দিয়েছে নির্যাতিত পুত্রবধূ। এ ঘটনায় শ্বশুর সফি উল্লাহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়