শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সৈয়দ আশরাফের বোন

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। এবং শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে।

এদিকে, গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভোট বর্জন করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি মৃত্যু জনিত কারণে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

  • সর্বশেষ