শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুর ছুঁড়ে কোর্তোয়াকে অ্যাতলেটিকো সমর্থকদের দুয়োধ্বনি

স্পোর্টস ডেস্ক : অ্যাতলেটিকোর বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মাদ্রিদ ডার্বি জিতে নিলো রিয়াল। শনিবার অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে এই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে উচ্ছ্বাসে মাতে লস ব্লাঙ্কোসরা। তবে দলের জয়ের দিনে অবাক কা- ঘটেছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে। কাসেমিরো, সার্জিও রামোস ও গ্যারেথ বেলের গোলে এই ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল।

তবে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে, এই ম্যাচে অ্যাথলেটিকো সমর্থকদের কাছে যে দুয়ো যে শুনতে হবে, সেটা হয়তো আগেই জানতেন কোর্তোয়া। কারণ, বেলজিয়াম এই গোলরক্ষক এর আগে খেলেছেন ক্লাব অ্যাথলেটিকোর হয়েই। এবার সেই দলের বিপক্ষেই জাল সুরক্ষার কাজে নেমেছেন তিনি।

চেলসি থেকে ধারে ২০১১ সালে ক্লাব অ্যাথলেটিকোতে খেলতে আসেন কোর্তোয়া। এরপর তিন মৌসুম সেখানে ধারে খেলে ২০১৪ সালে চলে যান আবার চেলসিতে। অ্যাথলেটিকোর হয়ে খেলেছেন ১১১টি ম্যাচ। যেখানে তার সাফল্যের মধ্যে আছে লা লিগা, ইউরোপা লিগ ও কোপা দেল রে শিরোপা জয়। এরপর ২০১৮ সালে চেলসি থেকে বেলজিয়াম এই গোলরক্ষককে কিনে নেয় রিয়াল।

তবে চেনা সেই ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে এসেই বেশ ভুগতে হয়েছে কোর্তোয়াকে। নিজেদের সাবেক এই গোলরক্ষককে অ্যাথলেটিকোর ভক্তরা খেলনা ইঁদুর ছুড়ে মেরেছে বেশ কয়েকবার। শুধু তাই নয়, গ্যালারিতে সমর্থকদের হাতে প্ল্যাকার্ডেও লেখা ছিল ‘কোর্তোয়া একটা ইঁদুর’!

  • সর্বশেষ