শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ ১৮ আসামী আটক, ওয়ারেন্ট নিস্পত্তি ৮৩টি

বিল্লাল হোসেন, কালীগঞ্জ গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ ১৮ আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে ৮৩টি ওয়ারেন্টও নিস্পত্তি হয়। রোববার দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া আটক ও ওয়ারেন্টও নিস্পত্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম (বার) এর নির্দেশক্রমে এবং কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্তের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, পরিদর্শক (অপারেশন) সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় উপ-পরিদর্শকদের নিয়ে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশে বিশেষ অভিযান চালায়। অভিযানে সাজাপ্রাপ্ত (মাদক), ডাকাতিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১৮ জন আসামীকে আটক করা হয়। এ সময় সর্বমোট ৮৩টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া বলেন, মো. মাসুম, রায়হান বেপারী, মো. মাসুদ, মো. হারুন, আওলাদ হোসেন, মো. রনি, মোসলেহউদ্দিন, অপু আল মৃধা, প্রশান্ত ক্রুশ, মন রোজারীও, নাদিম উল্লাহ, মো. আবুল হোসেন শেখ ও ইলিয়াস মিয়াসহ আটককৃতদের রোববার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ