শিরোনাম
◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

শরীফা খাতুন শিউলী, খুলনা : জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় খুলনাকে মাদকমুক্ত শহর গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপত্বিতে রোববার দুপুরে তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা জেলা ম্যাজিস্ট্রেট বলেন, শতভাগ মাদক নির্মূলে যৌথ উদ্যোগের কোন বিকল্প নেই। খুলনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে টাস্কফোর্স অভিযান পরিচালিত করা হবে।

তিনি বলেন, ময়ূর নদীসহ ২২ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে এবং ব্যাপক জনসচেতনতার জন্য মাইকিং করা হবে। ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে অভিযান কার্যক্রম অব্যাহত আছে। তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বলেন, জনগণকে সেবা দিতে সকল চিকিৎসক ও নার্সরা কর্তব্য পালন করে যাচ্ছে। খুলনা বেসরকারি ক্লিনিকগুলোকে যাচাইবাছাই করে অনলাইনের মাধ্যমে নতুন লাইসেন্স দেয়া হবে। এর ফলে স্বাস্থ্য বিভাগে প্রধানমন্ত্রীর দেয়া ১০০ দিনের কর্মসূচীর সফল বাস্তবায়ন হবে। তিনি সকলের অবগতির জন্য জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনা স্বাস্থ্য বিভাগের উন্নয়নমূলক ফলক উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে খুলনা জেলাকে মাদকমুক্ত করা হবে। মাদক নিয়ে নিরীহ লোককে হয়রানি করা হবে না। মাদক ও ভূমিদস্যুদের জন্য তদবিরকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে পারলে এই শহরকে দুর্নীতিমুক্ত করা যাবে। তাই সুশাসন প্রতিষ্ঠিত করতে তিনি সকলের নিজ নিজ কাজ সততার সাথে করার অনুরোধ করেন।

খুলনা জেলার নয়টি উপজেলায় গত জানুয়ারি মাসে চুরি ছয়টি, খুন পাঁচটি, অস্ত্র আইন দুইটা ,ধর্ষণ একটি নারী ও শিশু নির্যাতন ছয়টি, নারী ও শিশু পাচার দুইটি,মাদকদ্রব্য ১১৫টি এবং অন্যান্য ৬৬টিসহ মোট ২০৩টি মামলা দায়ের হয়েছে। গত ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১২৯টি।

মহানগরীর আটটি থানায় জানুয়ারি মাসে ডাকাতি একটি, চুরি দশটি, খুন চারটি, অস্ত্র আইন দুইটি, দ্রুত বিচার একটি,ধর্ষণ একটি, নারী ও শিশু নির্যাতন সাতটি, মাদকদ্রব্য ২৭২টি এবং অন্যান্য আইনে ১৯টি সহ মোট ৩১৭টি মামলা দায়ের হয়েছে। গত ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৪৯টি।

সভায় সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল ইউএনওসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়