শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা জনগণের ভোটের নিশ্চয়তা ছাড়া কোনো নির্বাচনে যাবো না : আশরাফ আলী আকন

রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেছেন, আমরা জনগণের ভোটের নিশ্চয়তা ছাড়া দেশের আর কোনো নির্বাচনে যাবো না। কারণ নেরা বার বার বেল তলায় যায় না। রোববার রাজধানীর পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় আমাদের সময় ডট কমকে তিনি এসব কথা বলেন।

আইএবি’র রাজনৈতিক এ উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, ক্রান্তি কাল চলছে। গণতন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রমাণিত হয়েছে, গণতন্ত্র মানে ভূয়াতন্ত্র, দলতন্ত্র, শাসনতন্ত্র ও স্বৈরতন্ত্র।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা ও মানবাধিকার আজ বুলুন্ঠিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য চাই শান্তিকামী, শান্তিকামী ও দেশ প্রেমিক মানুষের জাতীয় ঐক্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়