শিরোনাম
◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে অবতরণের অনুমতি না নেয়ায় মধ্য আকাশ থেকে ফিরে গেলো নিউজিল্যান্ডের বিমান

আনন্দ মোস্তফা: চীনে অবতরণের অনুমতি না নেয়ায় সাংহাই এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার নিউজিল্যান্ডের একটি যাত্রীবাহী বিমান শনিবার রাতে মধ্য আকাশ থেকে ফিরে এসেছে। চীনে অবতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি বিমানটির ছিলোনা বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রয়টার্স

২৭০ জন যাত্রীবাহী বিমানটি অকল্যান্ড থেকে শনিবার দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে ছেড়ে রবিবার সকাল ১০টা নাগাদ ফিরে আসে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ বিষয়ে কোনো মন্তব্য জানা যায়নি। এয়ার নিউজিল্যান্ড কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তবে, উদ্ভট ঘটনাটি নিয়ে যাত্রীরা সোশ্যাল মিডিয়ায় তাদের অসুন্তুষ্টি প্রকাশ করেছে।

উল্লেখ্য, একই ফ্লাইটটি গত বছরের ২৪ অগাস্ট একইভাবে চীনে অবতরণের আগেই ফিরে আসে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, সেসময় অনুমতি সংক্রান্ত কোনো বিষয়ে নয় বরং কারিগরি ত্রুটির কারণে ফিরে আসতে হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়