শিরোনাম
◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ টানা যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ পণ্ড পুলিশি বাধায়

নারায়ণগঞ্জে প্রতিনিধি: নারায়ণগঞ্জে পুলিশি বাধার মুখে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল।

শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে দাঁড়াতে না পেরে স্থান ত্যাগ করেন মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ এসে আমাদের নেতা-কর্মীদের বাধা দিয়ে সরিয়ে দেয়। পুলিশের এমন ব্যবহার আমরা আশা করি না।’

এ টি এম কামাল আরও বলেন, ‘আমরা পুলিশের বাধায় মুখে পড়ে কর্মসূচি পালন করতে পারিনি। বিএনপি অলিগলির দল না। রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনব।’

মহানগর বিএনপির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান, মহানগর বিএনপির নেতা রফিক আহমেদ, রিয়াজুল ইসলাম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মাকিত মোস্তাকিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়