শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্বপ্ন ভেজা মেঘ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন মিনার ও পূজা

আবু সুফিয়ান রতন : ‘স্বপ্ন ভেজা মেঘ’ শিরোনামের একটি গানে সঙ্গীতশিল্পী মিনার রহমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। এটি এই দুই সঙ্গীতশিল্পীর একসঙ্গে প্রথম দ্বৈত গান।

স্নোহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সঙ্গীত করেছন রেজওয়ান শেখ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শনিবার (৯ ফেব্রুয়ারি) এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

গানটির সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে আছেন অভিনেতা অর্ণব অন্তু। গানটি ব্যবহৃত হচ্ছে ‘ফার্স্ট লাভ’ নামের একটি নাটকে। নির্মাণ করেছেন বি ইউ শুভ। ‘স্বপ্ন ভেজা মেঘ’ গানের একটি দৃশ্যে অপূর্ব-মেহজাবীনএ প্রসঙ্গে মিনার বললেন, এর আগে দ্বৈত গান আমি খুব কমই করেছি। যতদূর মনে পড়ে কণা-ন্যানসি আপুর সঙ্গে দুটি গান গেয়েছি। এবার গাইলাম পূজার সঙ্গে। গানটি বেশ সুন্দর। খুব গোছানো একটি কাজ হয়েছে।

পূজা বললেন, আমাদের শুরুটা ভালো একটা গান দিয়ে হলো। ভিডিওতে থাকা তিনজন মানুষই আমার খুব পছন্দের। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়