শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে হবেন টাইগারের নায়িকা?

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’। এর দুই কিস্তিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এরই মধ্যে ‘বাঘি থ্রি’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।

তৃতীয় পর্বেও টাইগার থাকছেন। কিন্তু তার বিপরীতে নায়িকা কে হবেন, আনুষ্ঠানিকভাবে তা এখনো জানানো হয়নি। কিন্তু নানা সময়ে সিনেমাটিতে বেশ কয়েকজন অভিনেত্রীর কাজ করার গুঞ্জন শোনা গেছে।

তবে সম্প্রতি সকল ধারণা উড়িয়ে দিয়ে সিনেমাটির নির্মাতা জানান, এখনো টাইগারের নায়িকা চূড়ান্ত হয়নি। বর্তমানে সিনেমাটির স্ক্রিপ্টের কাজ চলছে। আর এই কাজ শেষ হলেই নায়িকা ঠিক করা হবে।

আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’ ২০২০ সালের ৬ মার্চ মুক্তি পাবে।

এর আগে ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাতানি টাইগারের বিপরীতে অভিনয় করেছেন। সম্প্রতি শোনা যায় নতুন কিস্তিতে অভিনয় করবেন সারা আলি খান।

  • সর্বশেষ