শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ফুটবলার নিহতের ঘটনায় শোকাহত ব্রাজিল

মালিহা নেছা : কিছু দিন আগে বিমান দুর্ঘটনায় নিহত আর্জেন্টাইন খেলোয়াড়ের শোক কাটিয়ে উঠতে, না উঠতেই ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ তরুণ ফুটবলাড় নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। গত শুক্রবার এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবলাড়রা। এএফপি

দমকলকর্মীরা জানিয়েছেন, ব্রাজিলের জনপ্রিয় ফুটবল ক্লাব রিও ডি জেনিরো’র ফ্ল্যামিংগোতে আগুনের ঘটনায় ১৪-১৭ বছর বয়সী কিশোর প্রশিক্ষক ফুটবলার নিহত হয়েছেন।

রিও’র ডেপুটি গভর্নর ক্লাউডিও ক্যাস্ট্রো জানায়, নিহতদের মধ্যে তরুণ খেলোয়াড় এবং কøাবের কর্মকর্তা ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো টিভি’কে লেফট্যানেন্ট কর্ণেল ডগলাস বলেছেন, ‘খেলোয়াড়রা যেখানে ঘুমায়, সেখানেই আগুন লেগেছিল। ধারণা করা হচ্ছে খেলোয়াড়রা তখন ঘুমাচ্ছিলেন।

স্থানীয় স্পোর্স টিভি চ্যানেল প্রচারিত তথ্য মতে, নিহতদের মধ্যে ৬জন খেলোয়াড় এবং ৪জন ক্লাবের কর্মকর্তা ছিলেন।

কী কারণে আগুণ লেগেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। কিন্তুস্থানীয় গণমাধ্যম ধারণা করাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রন পদ্ধতি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়