শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগমারায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

জিল্লুর রহমান, বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের (২য় রাউন্ড) শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সারাদেশের ন্যায় বাগমারা উপজেলায় ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে এর উদ্বোধন করা হয়। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে বাগমারায় এই কার্যক্রমের সূচনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম, সালেহা ইমারত মেডিকেল সেন্টারের এলটি আবু সাইদ, এনএস আঞ্জুমান আরা, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, সাবেক চেয়ারম্যান আকবর আলী, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মাস্টার বকুল খরাদী, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।

এবার ৩টি ভ্রাম্যমাণ কেন্দ্র সহ ৩৮৪টি কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই রাউন্ডে উপজেলার ৫৩ হাজার ৬ শত ৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ারুল কবীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়