শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে শিগগিরই ১৫৪ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হবে, বললেন পলক

জিয়ারুল হক : কক্সবাজারে শিগগিরই ১৫৪ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হবে। শুক্রবার সকালে কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি এ ঘোষনা দেন। বাসস
‘এতে প্রায় ৫ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কক্সবাজারে ১৫৪ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হবে এবং ২০২১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। এতে প্রায় ৫ হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার সকালে কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি প্রযুক্তি নির্ভর দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরো বলেন, কক্সবাজার শহরকে নিরাপদ এবং ডিজিটাল সিটিতে পরিণত করা হবে। এ লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকরা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে। পর্যটন শহর কক্সবাজারকে বিশে^ আরো পরিচিত করতে সকল ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কক্সবাজার জেলার ৩৫টি এলাকায় ৭৪টি ফ্রি ওয়াই-ফাই জোন বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, তিনি সকাল ১১টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের শিক্ষক, ইউডিসি উদ্যোক্তা এবং ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য জাফর আলম, তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ