শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ঝড়ে এলোমেলো বিপিএলের রেকর্ডবুক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ শুধুই নিজের করে নিয়েছেন জাতীয় দলের সেরা ওপেনার তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার এদিনে শুধু সেঞ্চুরি হাঁকাননি, করেছেন টি-টুয়েন্টি ক্যারিয়ার সেরা রানও। আর ক্যারিয়ার সেরা ইনিংস খেলার দিনই এলোমেলো হয়েছে বিপিএল ফাইনালের রেকর্ডবুক।

মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১৪১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলার পথে ১০টি চার ও ১১টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন। এদিন তার স্ট্রাইক রেট ছিল ২৩১.১৪! বিপিএলে এটা শুধু তামিমের সর্বোচ্চ রানের ইনিংসই নয়, বরং যেকোনো বাংলাদেশীর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান এখন তামিমের। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল সাব্বির রহমানের। ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে ১২২ রান করেছিলেন সাব্বির।

তাছাড়া তামিমের ক্যারিয়ারের প্রথম বিপিএল সেঞ্চুরিটি বিপিএল ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত আসরের ফাইনালে রংপুরের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিস গেইল। যা এখনো বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড (১৪৬*)

এছাড়া বিপিএলে এক ইনিংসে দেশীয় কোনও ক্রিকেটার এর আগে এতগুলো ছক্কা হাঁকাননি, এই রেকর্ডেও শীর্ষে থাকলেন তামিম। তামিমের ঝড়ো সেঞ্চুরির দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করেছে ২০ ওভারে তিন উইকেটে ১৯৯ রান। এদিনে মোট রানের ৭০.৮ ভাগ করেছেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তামিম সপ্তম ব্যাটসম্যান যার ব্যক্তিগত সংগ্রহ দলের মোট সংগ্রহে ৭০ ভাগের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়