শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্টারিকার সাবেক নোবেল জয়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে ৫ নারীর যৌন হয়রানির অভিযোগ

আব্দুর রাজ্জাক : যৌন হেনস্থা বিরোধী সামাজিক প্রতিবাদ #মিঠু আন্দোলনের মুখে এবার ল্যাটিন আমেরিকার একজন নোবেল শান্তি পুরস্কার জয়ী। কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট ওসকার আরিয়াসের বিরুদ্ধে ইতোমধ্যেই ৫ জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। রয়টার্স

আরিয়াস ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে আনিত যৌন হেনস্থার অভিযোগগুলো সাবেক এই প্রেসিডেন্টের খ্যাতি ও মর্যাদার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্য আমেরিকায় তৎকালীন গৃহযুদ্ধ বন্ধে মধ্যস্ততাকারী হিসেবে ১৯৮৭ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই নেতা ১৯৮৬-১৯৯০ ও ২০০৬-২০১০ সাল পর্যন্ত মোট দু’বার কোস্টারিকা শাসন করেছেন।

ল্যাটিন আমেরিকার #মিঠু আন্দোলনের এক অনন্য উদাহরণ হলো আরিয়াসের মতো উচ্চপর্যায়ের নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা। তার বিরুদ্ধে প্রথম অভিযোগটি আনেন পরমাণু অস্ত্রবিরোধী কর্মী আলেক্সান্ডার আরসে।

আরসের আনিত অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী এরিক রামোস। তবে এ বিষয়ে আরিয়াস নিজে কোন মন্তব্য করতে চান না বলেও তিনি জানিয়েছেন।

এদিকে, আরসের অভিযোগের পর মুখ খুলতে শুরু করেন এলিওনোরা আন্তিল্লোন, মারতা আরায়া মারোনি, মনিকা মোরালেসসহ অন্যান্য নারীরা। এতে অনুপ্রাণিত হয়ে প্রকাশ্যে অভিযোগ এনেছেন এমা ডেলি যিনি আন্তর্জাতিক অধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগে কাজ করতেন।

  • সর্বশেষ