শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কস্তার গাড়ি দুর্ঘটনা

স্পোর্টস ডেস্ক : নেইমারের জন্মদিনের উৎসবে উপস্থিত হওয়ার আগে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ডগ্লাস কস্তা। সোমবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লও তা গুরুতর ছিল না। তাই স্বদেশি তারকা নেইমারের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে সমস্যা হয়নি তার।

ইতালির গনমাধ্যমে জানানো হয়েছে, উত্তর ইতালির ভার্সেলি প্রদেশের সান্থিয়ায় হাইওয়ে একটি রোড ক্রস করার সময় দুর্ঘটনার কবলে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। কস্তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল ৪৭ বছর বয়সী ফিয়েট পান্তো নামের এক ভদ্রলোকের গাড়ি। দুর্ঘটনায় কস্তা বড় আঘাত না পেলেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই ব্যক্তিকে।

দুর্ঘটনায় কস্তার জীপ গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তবে তিনি সুস্থ হিসেবেই বাড়ি পৌঁছেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন কস্তা। যেখানে তিনি সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন ভক্ত সমর্থকদের। এরপর নিরাপদেই নেইমারের জন্মদিনের উৎসবে যোগ দেন তিনি।

উল্লেখ্য, গত বছরের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে তিন বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দেন কস্তা। চলতি সপ্তাহে পার্মার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর জুভেন্টাসের খেলোয়াড়রা গিয়েছিলেন দুই দিনের ছুটিতে। সেই ছুটি কাটিয়েই তুরিনে ফিরছিলেন কস্তা।

  • সর্বশেষ