শিরোনাম
◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণ কেলেঙ্কারি চিহ্নিত করতে প্রত্যেক ব্যাংকে স্পেশাল অডিট করা হবে: অর্থমন্ত্রী

মাসুদ মিয়া: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,ব্যাংকিং খাতের অনিয়ম দূর করতে প্রতিটি ব্যাংকে স্পেশাল অডিট করা হবে। আমাদের জানতে হবে কেন ব্যাংকিং খাতে অনিয়ম হচ্ছে। এই অনিয়মের সঙ্গে কারা জড়িত তাদের বের করতে হবে। তবে, ব্যংকারদের ভয়ের কোনো কারণ নেই। প্রকৃত দোষীরাই শাস্তি পাবে। ঋণ কেলেঙ্কারি চিহ্নিত করতে প্রত্যেক ব্যাংকে স্পেশাল অডিট করা হবে। আজ বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) অডিটরিয়ামে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন ২০১৯-এ তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে শিগগিরই তিনটি অডিট ফার্মকে দিয়ে এ কাজ করানো হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। মুস্তফা কামাল বলেন, আমাদের দেশে দুই ধরনের ব্যবসায়ী রয়েছেন। প্রথম প্রকার হলো যারা আসলেই ব্যবসা করতে চায় কিন্তু মাঝে মাঝে হোঁচট খায়, হোঁচট খেয়ে খেলাপিতে পরিণত হয়। তাদের প্রতি সহনশীল হতে হবে। কিন্তু অন্য আরেক ব্যবসায়ী যারা ফেরত না দেয়ার জন্য ঋণ নেন। তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করে মন্ত্রী বলেন, তাদের কোনো ছাড়া দেয়া হবে না। ঋণ আদায়ে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার সেটাই করা হবে বলে। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ