শিরোনাম
◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী রক্ষা গবেষণাকেন্দ্রকে ঠুটো জগন্নাথ বানিয়ে নদী দখল ও দূষণ মুক্ত করা সম্ভব না বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান

নাহিদ মোর্শেদ : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উচ্চ আদাতে নদীকে জীবন্তসত্বা হিসেবে ঘোষণা করা একটা মাইলফলক রায়। যা আমাদেও মনজগতে একটা বিরাট প্রভাব ফেলবে। সভ্য দেশে নদী রক্ষা গবেষণাকেন্দ্র কে ঠুটো জগন্নাথ বানিয়ে, বর্জ্যরে ভাগার, ময়লার ডাম্পিং বানিয়ে, কোন নদী দূষণ মুক্ত, দখল করা সম্ভব না। মঙ্গলবার ডিবিসি টেলিভিশনের রাজকাহন এসব কথা বলেন ।

তিনি বলেন, বিচারপতি খায়রুর হক প্রথম দিকের রায় বলেছিলেন বৃটিশদের সভ্যতার পরিচায়ক টেমস্ নদী, আর আমাদের সভ্যতার পরিচায়ক বুড়িগঙ্গা, এই রায়টি ও যদি আমরা মাথায় রাখি তবে আমাদের সভ্যতার পরিচায়ক কে আমরা কি করছি। আদালতের এই রায় পরিবেশবাদিদের একটা বিরাট জয়।

একটা নদীকে দখল মুক্ত, দূষণ মুক্ত করা সরকারের জন্য কোন ব্যাপার না এটা রাজনৈতি সচ্ছিার ব্যাপার। তিনি বলেন, আমাদের ব্যবসায়ীরা প্রথমে বুড়িগঙ্গাকে দূষণ করেছে এখন করছে ধলেশ্বরীকে এটা কোন মতে মেনে নেয়া সম্ভব না, সব সময় সরকারের দিকে চেয়ে না থেকে, নিজেরদের দায়িত্ব সম্পর্কে সচেষ্ট থাকতে হবে। সরকার চাইলেই এই নদী দূষণ মুক্ত, দখল মুক্ত করতে পারে।  তিনি আরো বলেন, আদালত বলেছে, জনমতের চাপ তৈরি করো স্কুল কলেজর ছাত্রদের অবহিত করো স্কুল থেকে শোখাও কলকারখানায় শেখাও একটা জনমত সৃষ্টি ।

  • সর্বশেষ