শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে দুপুরের খাবার খেলেন অস্কার মনোনীতরা

ডেস্ক রিপোর্ট : একফ্রেমে ৯১তম অস্কারের মনোনীত তারকা-কুশলীরাঅস্কার মানেই শ্বেতাঙ্গদের প্রাধান্য, সেদিন আর নেই! অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এখন চোখে পড়ে জাতিগত বৈচিত্র্য। ফলে এককাতারে দেখা যায় পপ গায়িকা লেডি গাগা, মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন ও আফ্রিকান-আমেরিকান চলচ্চিত্রকার স্পাইক লি’কে।

প্রতি বছর অস্কারের জমকালো অনুষ্ঠানের আগে একসঙ্গে মধ্যাহ্নভোজের জন্য জড়ো হন পুরস্কারটির জন্য মনোনীত সব তারকা-কুশলী। যথারীতি এবারও তিন সপ্তাহ আগে একসঙ্গে দুপুরের খাবার খেলেন তারা। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে একফ্রেমে বন্দি হন সবাই।

৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়া উল্লেখযোগ্য তারকাদের মধ্যে আরও ছিলেন গ্লেন ক্লোজ, ব্র্যাডলি কুপার, রামি মালিক ও অ্যামি অ্যাডামস। অস্কারের ২৪টি বিভাগে মনোনীত প্রযোজক, সম্পাদক, কস্টিউম ডিজাইনার, প্রামাণ্যচিত্র নির্মাতা আর সংগীতশিল্পীরাও ছিলেন।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জন বেইলি উল্লেখ করেন, এবারের মনোনয়ন তালিকায় নারীদের উপস্থিতি মনে রাখার মতো।

হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৪ ফেব্রুয়ারি জাঁকজমকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তবে অস্কার লাঞ্চেও পরিষ্কার করা হয়নি, এ আয়োজন উপস্থাপক ছাড়াই হতে যাচ্ছে কিনা। কারণ উপস্থাপনা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন কমেডিয়ান কেভিন হার্ট।
তবে এবারই প্রথম অনুষ্ঠানের দৈর্ঘ্য ৩০ মিনিট কমিয়ে তিন ঘণ্টায় আনা হচ্ছে। তাই বিজয়ীদের সংক্ষিপ্ত আকারে অনুভূতি জানানোর অনুরোধ জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

  • সর্বশেষ