শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলপিজি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজম জে চৌধুরী-সায়ান

জাগো নিউজ : ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরী এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক ও বেক্সিমকো এলপিজি লিমিটেডের পরিচালক সায়ান এফ রহমান সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আজম জে চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি ইস্ট-কোস্ট গ্রুপ, বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (প্রাক্তন জেমস ফিনলে লিমিটেড) চেয়ারম্যান।

এ ছাড়া তিনি মবিল যমুনা লুব্রিক্যান্ট (এমজেএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সেন্ট্রাল ডিপোজেটরি অব বাংলাদেশের (সিডিবিএল) একজন পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশ ওশেন গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিওজিএসওএ) সভাপতি। তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য।

এলপিজি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সহ-সভাপতি সায়ান এফ রহমান দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক ও সার্ক ইয়ুথ চেম্বারের নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশে কাজাখস্তানের অনারারি কনসাল জেনারেল। সায়ান এফ রহমান ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের কাউন্সিলর এবং বিপিএলের ফ্রাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়