শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেস সদরদপ্তরে নতুন অফিসে যোগদান করলেন প্রিয়াংকা গান্ধী

লিহান লিমা: ভারতের কংগ্রেসের সদর-দপ্তরে নতুন অফিস পেলেন উত্তরপ্রদেশ-পূর্বের সভাপতি প্রিয়াংকা গান্ধী। মঙ্গলবার ২৪ আকবর রোডে কক্ষের নামনে প্রিয়াংকার নাম ও তার পদ খচিত করা হয়। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

এর আগে দলের সহ-সভাপতি থাকাকালে এই কক্ষেই বসতেন তার ভাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানুয়ারিতে উত্তরপ্রদেশ পূর্বের সভাপতির দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে প্রবেশ করেন প্রিয়াংকা। মঙ্গলবার এক সাক্ষাতকারে রাহুল বলেন, ‘দলের সভাপতি হিসেবে জাতীয় পর্যায়ে বৃহত্তর ভূমিকা পালন করবেন প্রিয়াংকা।’

সোমবার বিদেশ সফর থেকে ফিরে তোগলাক সড়কের বাড়িতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত করেন প্রিয়াংকা। কংগ্রেস সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে লোকসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তারা।

২০১৯ সালের লোকসভা পুলে উত্তরপ্রদেশকে কংগ্রেসের পক্ষে নেয়াই হবে প্রিয়াংকার লক্ষ্য। বারানসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং খড়গপুরে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের আসনের বিপরিতে শক্ত প্রচারণা চালাতে হবে প্রিয়াংকাকে। ইউপির ৪৩টি আসনের প্রচারণার দায়িত্বভার থাকবে তার কাঁধে।

উত্তরপ্রদেশের ৮০টি আসনই লোকসভার সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। ১৯৮৯ সাল থেকেই উত্তরপ্রদেশে টালমাটাল অবস্থা কংগ্রেসের। ২০১৪ সালে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভার আসনের মধ্যে মাত্র দুইটি আসন লাভ করে কংগ্রেস, একটি রাহুল গান্ধীর আমেঠির আসন এবং অন্যটি সোনিয়া গান্ধীর রায়বার্লির আসন।

  • সর্বশেষ