শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চপ্পলেই সেলফি! ভাইরাল খুদেদের অনাবিল আনন্দের এই ছবি

মুসফিরাহ হাবীব: দামী মোবাইলের সেলফিও বোধহয় এতটা আনন্দ দিতে পারবে না। যে অনাবিল আনন্দ ফুটে উঠেছে ছোট্ট এ শিশুদের চোখেমুখে। চপ্পল দিয়ে সেলফি তোলার এ ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ‘#পিকচার অব দ্য ডে’ এবং ‘#ইননোসেন্স’ হ্যাশট্যাগ ব্যবহার হচ্ছে ছবিটির সঙ্গে।

ছবিতে দেখা যাচ্ছে গ্রামের কাঁচা রাস্তা। তার এক পাশে দাঁড়িয়ে আছে পাঁচজন ছোট ছেলে মেয়ে। পোশাক নিতান্তই সাদামাটা। চুল উস্কোখুস্কো। পাঁচ জনের মধ্যে এক জনের পায়ে চপ্পল। বাকিরা খালি পায়ে। ওই একজনের এক পাটি চপ্পল নিয়েই সেলফি তোলার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অন্য একজন। বাকিরা তার পেছনে। প্রত্যেকের মুখেই হাসি।

শিশুগুলোর এই অকৃত্রিম সরলতায় স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বলিউড তারকারাও। অনুপম খের, বোমান ইরানি, সুনীল শেট্টির মতো অভিনেতারা জীবনে খুশি থাকার পেছনে এই সরলতার প্রশংসা করে শেয়ার করেছেন ছবিটি।

অনেকেই লিখেছেন, মানুষ যেভাবে চায় সেভাবেই জীবনে খুশী থাকতে পারে। কেউ লিখেছেন, বাচ্চাদের এই সরল আনন্দ হৃদয় ছুঁয়েছে, ‘সুপার ছবি’।

ছবিটি নিয়ে আলোচনায় মেতেছেন বলিউড তারকারা। কিন্তু ছবিটি নিয়ে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মন্তব্য বিতর্ক ছড়িয়েছে। ছবিটি দেখে বচ্চনের মনে হয়েছে এটি ফটোশপ করা। শিশুদের আকার থেকে চপ্পলের আকার ভিন্ন ঠেকেছে তার চোখে!

এমন মন্তব্য করার পরই সমালোচনায় বিদ্ধ হয়েছেন বলিউড শাহেনশা। কারণ, ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে। পাঁচজনের মধ্যে চারজনেরই খালি পা। যে একজন চপ্পল পরেছিল, তারই একপাটি চপ্পল নিয়ে মোবাইলের সেলফির শখ মেটাচ্ছে শিশুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়