শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে গুজব, খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন প্রেস কর্মকর্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমকালো উৎসবে নেইমারের ২৭তম জন্মদিন পালন

স্পোর্টস ডেস্ক : ডান পায়ের ইনজুরির কারণে সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। চোট থেকে সেরে উঠতে রীতিমত যুদ্ধ করলেও নিজের জন্মদিনের উৎসবটি বেশ দারুণভাবেই উদযাপন করেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার।

গতকাল সোমবার প্যারিসে নিজের ২৭তম জন্মদিন পালন করেছেন নেইমার। তার জন্মদিনের উৎসবে ক্লাব সতীর্থ ও পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে স্বদেশী তারকা দানি আলভেজের সঙ্গে লাল কোর্ট ও একই রংয়ের স্ট্রেচারে ভর করে যোগ দিতে দেখা গেছে নেইমারকে। তার জন্মদিন অনুষ্ঠানে ডিজে বব সিনক্লেয়ার, ব্রাজিলিয়ান শিল্পী ওয়েস সেফাদো, বিশ্ব সার্ফ চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেডিনাসহ প্রায় দুইশত অতিথি উপস্থিত হয়েছেন। প্যারিসের চ্যাম্প অ্যালাইসিতে বর্ণিল সাজে উপস্থিত হয়েছেন নেইমারে সতীর্থ ও অন্যান্য অতিথিরা।

বিশ্বের সবচেয়ে দামি তারকা নেইমারের জন্মদিনে পিএসজির স্বদেশি তারকা দানি আলভেজ ছাড়াও অধিনায়ক থিয়াগো সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া ও গোলরক্ষক আলফোনসি অ্যারোলাকে দেখা গেছে।

পায়ে চোটের কারনে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর দুই পর্বে খেলতে পারবেন না নেইমার।

  • সর্বশেষ