শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিব-উল-আলম বললেন, স্ত্রীর পরকীয়া আইনের দৃষ্টিতে অপরাধ নয়

লিয়ন মীর : ব্যারিস্টার তানজিবউল আলম বলেছেন, স্ত্রী পরকীয়া করলে আইিনের দৃষ্টিতে অপরাধ নয়।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো স্ত্রী যদি পরকীয়ার মাধ্যমে অন্য কোনো পুরুষের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন, তাহলে সেটা আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত হবে কিন্তু শাস্তি পাবে শুধু পুরুষ। এখানে নারীর জন্য আইনে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি। এক কথায় পারকীয় শুধু পুরুষের জন্য শাস্তিযোগ্য অপরাধ, নারীর জন্য নয়। এই আইনটি ১৮৬০ সাল থেকে চলে আসছে। ফৌজদারি অপরাধ ৪৯৭ ধারায় অপরাধীকে অভিযুক্ত করা হয়।
তিনি বলেন, আইনে বিবাহিত নারীকে পুরুষের সম্পত্তি বলা হয়েছে। আর এই সম্পতিও পাহারা দেয়ার দায়িত্ব হচ্ছে পুরুষের। সম্পত্তি যদি চুরি হয় তাহলে চোর অপরাধী হিসেবে বিবেচিত হবে, আইন অনুযায়ী চোরকে শাস্তি দিতে হবে, সম্পত্তিকে নয়। তাই আইন অনুযায়ী স্ত্রী যে পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করবে, সেই পুরুষকে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা হয়েছে, নারীকে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়