শিরোনাম
◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ যে তিন নেতার হাতে এখন ইরানের ভাগ্যের চাবি ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনা কমাতে মহাসড়কে থাকছে উন্নত প্রযুক্তি

আব্দুস সালাম: উন্নত বিশ্বের আদলে আধুনিক মহাসড়ক ব্যবস্থাপনায় সরকারকে একটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট।এ ব্যবস্থাপনায় থাকছে গতিমাপক ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষ প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এবং উদ্ধারকারী দল।বিশেষজ্ঞরা বলছেন এতে করে দুর্ঘটনা কমে আসার পাশাপাশি চালকদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সূত্র একাত্তর টিভি

দেশে ১৭ বছরের তথ্য বিশ্লেষণ করে বুয়েটের গবেষণা ইনস্টিটিউট বলছে দুর্ঘটনার মূল কারণ গাড়ির বেপরোয়া গতি, তারপরেই আছে অভার্টেকিং ও চালকের অদক্ষতা। বিভীষিকাময় এমন প্রস্তুতি থেকে বেরিয়ে আসার জন্য মহাসড়কে নিরাপদ পথচলার জন্য কৌশল গত একটি পরিকল্পনা তৈরি করেছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট।

পরিকল্পনার শুরুতেই প্রায় দুই হাজার কিলোমিটার জাতীয় মহাসড়কে পঞ্চাশটি ব্লকে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মহাসড়কে প্রতি দুই কিলোমিটার পরপর বসাতে হবে গতিমাপক বিশেষ ক্যামেরা, উন্নত প্রযুক্তির এ ক্যামেরাগুলো প্রতি মুহূর্তে গাড়ির গড় গতি নিণর্য় করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবে,কোথাও দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জানা যাবে। বুয়েটের একজন গবেষক বলেন প্রতি দুই কিলোমিটার পরপর ক্যামেরা থাকলে নিয়ন্ত্রণহীন গাড়ি দূত ধরা যাবে এবং তাকে জরিমানা কারা যাবে।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারের জন্য নির্দিষ্ট দূরত্বে প্রস্তুত থাকবে উদ্ধার কর্মীদল, নির্দেশনা পাওয়ার দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধার কর্মীদল।উন্নত আদলে এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা। বুয়েটের এক গবেষকরা বলেন এটা হচ্ছে বেস্ট টেকনোলজি।

তিনি বলেন আমাদের অর্থনৈতিক অবস্থায় আমরা এটা করতে পারি, এটাদিয়ে আমরা মহাসড়ক নিয়ন্ত্রণে আনতে পারি, মহাসড়কের পাশাপাশি চালকদের দক্ষ করতে ব্যবহার করা হবে প্রযুক্তি, যার অওতায় থাকছে ৯০টি ড্রাইভিং স্কুল।এসব স্কুল থেকে প্রতিবছর ৩০ হাজার চালক তৈরি করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়