শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বেলা অবেলা’ আবু নাছের টিপুর প্রথম উপন্যাস

আহমেদ জাফর : অমর একুশে গ্রন্থমেলায় প্রথমদিন থেকেই অন্বেষা প্রকাশনির ১৮নং স্টলে পাওয়া যাচ্ছে আবু নাছের টিপুর ভিন্ন ধারার লেখা তিনটি উপন্যাস ‘বেলা অবেলা’, প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে’ ও ভ্রমণকাহিনী নির্ভর ‘রূপ লাবণ্যেভরা দ্বীপদেশ নিউজিল্যান্ড’ বইগুলো প্রকাশ করেছে অণ্বেষা প্রকাশনী ও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এবারের প্রথম অমর একুশের গ্রন্থমেলায় তার উপন্যাস প্রকাশিত হয়েছে।

লেখক আবু নাছের টিপু প্রথম উপন্যাস ‘বেলা অবেলা’ সম্পর্কে বলেন, নোয়াখালীর এক ধর্মভীরু সমাজে বেড়ে উঠা রানু নামের এক কিশোরীর বিয়ের গল্প। বিদেশে গমনের ভিসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও হাজার পুরুষের দৃষ্টি উপেক্ষা করে এক সৎ মায়ের জীবনযুদ্ধে টিকে থাকার কাহিনী লেখক তার কলমের মাধ্যমে তুলে ধরেছেন বইটির পাতায় পাতায়। বইটিতে শুধু একজন রানুর গল্প বলা হয়নি, বলা হয়েছে সমাজের অসংখ্য রানুর সুখ-দুঃখের অপনিলার চিত্র কাহিনী।

চিরচেনা জীবন, জীবনবোধ, চার দেয়ালে ঘেরা ভালোবাসা, প্রেম ময় জীবন কাহিনী, বেদনা, অভিমান ও খুনসুটির চিত্র। প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে’ ফুটে ওঠেছে। তার প্রথম কব্যন্থে আরো ফুটিয়ে তুলে ধরা হয়েছে হৃদয়ের গভীর থেকে আসা এই পঙক্তিগুলোই আমার সুখ-দুঃখের সিকি আধুলী দিনযাপনের পদাবলি।’

লেখক আবু নাছের টিপুর জন্ম নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই লেখালেখি করে বেড়ে ওঠা। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত লেখক আবু নাছের টিপুর প্রায় দশটি গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ছোটগল্প, ভ্রমণকাহিনী ছাড়াও শিক্ষা, সমসাময়িক উন্নয়ন ও গভর্নেন্স ইস্যুতে লেখালেখি করে তিনি পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছেন। পেশাগত জীবনেও তিনি সফল হয়েছেন। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়