শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় স্ত্রী মিতু ৩ দিনের রিমান্ডে

ইউছুপ রেজা : চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত তানজিলা হক চৌধুরী মিতুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শনিবার চান্দগাঁও থানা পুলিশ তানজিলা হক চৌধুরী মিতুকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শনিবার রিমান্ডের আবেদন জমা দেওয়া হলেও শুনানি হয়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় স্ত্রীর পরকিয়ার জেরধরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ।

এঘটনায় শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকালে তানজিলা হক চৌধুরী মিতুসহ ৬ জনকে এজাহারনামীয় আসামি ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে চান্দগাঁও থানায় দন্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশের মা জোবেদা খানম।

মামলায় আসামিরা হলেন-তানজিলা হক চৌধুরী মিতু (২৯), তার মা শামীম শেলী (৪৯), বাবা আনিসুল হক চৌধুরী (৫৫), বোন সানজিলা হক চৌধুরী আলিশা (২১), তানজিলা হক চৌধুরী মিতুর দুই ছেলে বন্ধু উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলম (২৮)। এছাড়া ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে নগরের নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তানজিলা হক চৌধুরী মিতুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ (র.) মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ