শিরোনাম
◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ফরম বিক্রি শুরু

মহসীন কবির : উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু। সোমবার সকাল ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত । এই সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

দলের জেলা ও উপজেলা কমিটি থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। উপজেলা থেকে যাদের নামে সুপারিশ এসেছে, তারাই শুধু ফরম তুলতে পারবেন। এর আগে প্রতি উপজেলা থেকে তিনজনের নাম চেয়েছিল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, এবার শুধু চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন দেওয়া হবে। ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত থাকবে।

আগামী ১০ মার্চ ৮৭টি উপজেলায় নির্বাচনের পর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য ১৮ জুন ভোটের সময় ঠিক করেছে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ