শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী প্রভাবশালীদের দখলে!

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে তিতাস নদীতে ১২শ ফিট লম্বা বাঁধ দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নদীর জায়গা ভরাটের কারণে নৌ চলাচল ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের দক্ষিণ পাশে বিশ্বের দীর্ঘতম ওয়াই সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে ভুরভুরিয়া গ্রামের প্রভাব শালী মহলের নেতৃত্বে তিতাস নদীর তীর দখল করে বাঁধ নির্মাণ করেছেন।

প্রায় ১২ বিঘা ফসলি জমিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর তিতাস নদী খননের উত্তোলিত বালি দিয়ে ভরাট করার জন্য। প্রায় এক হাজার ২০০ ফিট লম্বা ও ১০ ফিট চওড়া এই বাঁধ নির্মাণ করা হয়েছে।

সরেজমিন ভুরভুরিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কবরস্থানের দক্ষিণ পাশে তিতাস নদীর তীরে বাঁধ নির্মাণ করা হচ্ছে। প্রায় ১২শ ফিট লম্বা ও ১০ ফিট চওড়া বাঁধ নির্মাণ করা হয়েছে। যে জায়গায় বাঁধ নির্মাণ করা হয়েছে এটা নদীর জায়গা বলে জানিয়েছেন এলাকাবাসী। এই বাঁধের উল্টোদিকে এই এলাকার অন্যতম বাণিজ্যকেন্দ্র রামকৃষ্ণপুর বাজার। এই বাজারে রয়েছে একটি লঞ্চঘাট। প্রতিদিন এই ঘাট দিয়ে কয়েক হাজার যাত্রী ঢাকা সদরঘাট, নারায়ণগঞ্জ, নরসিংদী আসা-যাওয়া ও মালামাল পরিবহন করে থাকেন। এই বাঁধের কারণে নদী সংকুচিত হয়ে ঘাট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়তে পারেন বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ী শাহাদাত হোসেন।

এ বিষয়ে ভুরভুরিয়া গ্রামের মো. ছিদ্দিক মিয়া জানান, তিতাস নদীর পাশে যেই জায়গায় বাঁধ দেওয়া হয়েছে এটা আমাদের জমি। ঠিকভাবে মাপলে নদীর ভেতরে অনেক জায়গা আমরা পাব। কিছু ব্যক্তি নানাভাবে অপপ্রচার চালাচ্ছে আমরা নাকি নদী ভরাট করে ফেলতেছি। যাতে করে আমারে জায়গাটা ভরাট না হয়। বাঞ্ছারামপুর নদী খালবিল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সজল জানান, তিতাস নদী দখল করে বাঁধ দেওয়ার বিষয়টি আমরা শুনেছি।আমরা বিষয়টি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নান প্রশাসন অফিস সূত্র বলেন, আমি বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের আগেই বলে দিয়েছি নদীর জায়গা ভরাট না করতে। রাস্তার কোনো জায়গা যাতে ক্ষতি না হয় এই বিষয়ে। আমি ভুরভুরিয়া গ্রামে গিয়ে দেখব, যদি নদী দখল হয়ে থাকে অবশ্যই আমি ব্যবস্থা নেব।

  • সর্বশেষ