শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা এলে কেন সমস্যা সৃষ্টি হয়, এটি ভালোভাবে যাচাই না করলে সঠিক সমাধান আসবে না বলে মনে করেন ড. আরেফিন সিদ্দিক

খায়রুল আলম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ভুল প্রশ্নপত্র বা পুরনো প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে পড়লে তারা বিভ্রান্তিতে পড়ে যায়। প্রতিটি পাবলিক পরীক্ষা আসলেই এ রকম একটা না একটা সমস্যা থাকেই। কেন থাকে, কারা এ সমস্যাটি তৈরি করে সেটা সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে বের করে এর একটা সমাধান করা প্রয়োজন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, কোনো ইস্যুকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পত্র-পত্রিকায় এতো লেখালেখি হয়, সাধারণ মানুষের মধ্যে আলোচনা হয়, তারপরও পরীক্ষা আসলে কেন সমস্যা সৃষ্টি হয় এটি ভালোভাবে যাচাই না করলে সঠিক সমাধান আসবে না। কোনো একটি চক্র নিশ্চয়ই আছে যারা প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। কারা এ চক্রের সাথে জড়িত তাদের বের করে উপযুক্ত সাজা দিতে হবে। প্রথম দিনই প্রায় দশ হাজার শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি ভিন্ন। এখানে তাদের স্কুলের শিক্ষকদের একান্ত দায়িত্ব তার প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া। তাদের বিষয়টি দেখা প্রয়োজন কেন তার স্কুলের ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিতে পারছে না। তার কী সমস্যা আছে সেটি খুঁজে বের করা। না হলে পরীক্ষার শুরুতেই এতোগুলো পরীক্ষার্থী অনুপস্থিত তা খুবই দুঃখজনক ব্যাপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়