শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোবিন্দগঞ্জে আদিবাসী সমাবেশ

রফিকুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুর গ্রামে রোববার সকালে সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতাল হত্যা, সাঁওতাল গ্রামে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জয়পুর গ্রামে এক আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এই কর্মসূচীর আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সিপিবি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, আদিবাসী নেতা সুফল হের্মরম, আদিবাসী নেত্রী অলিভিয়া হের্মরম, প্রিসিলা মুর্মু, সমাজকর্মী আহাদুজ্জামান রিমু, মাসুদ হাসান, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী নেতা গণেশ মুর্মু প্রমুখ।

সমাবেশে বক্তারা সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, হামলা, লুটপাটকারীকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সেইসাথে আদিবাসিরা তাদের বাপ-দাদার ভিটায় তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ অপরাধের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনারও দাবি জানান।

  • সর্বশেষ