শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে কচা নদীতে ডুবোচর জেগে উঠায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল

সাজিয়া আক্তার : পিরোজপুরের কচা নদীতে ডুবোচর জেগে উঠায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে টগারচর-খালি রুটের ফেরি চলাচল। ঘণ্টার পর ঘণ্টা নদীতে আটকে থাকে গাড়ি ও যাত্রী বোঝাই ফেরি। চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সূত্র : এটিএন নিউজ

কচা নদীটি প্রায় দুই কিলেমিটার চওড়া, তবে তা বর্ষাকালে। এই নদীটি পার হতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু শীত মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় ফেরি আটকা পরে ডুবোচরে। আর এতে ঘণ্টার পর ঘণ্টা ফেরি আটকে থাকে নদীর মাঝে। যতোক্ষণ না নদীতে জোয়ার আসে ততোক্ষণ অপেক্ষা।

টগার-চরখালী ফেরি রুট দিয়ে প্রতিদিন ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১২টি রুটের যানবাহন চলাচল করে। নদীতে ফেরি আটকে থাকায় শুধু সময় নষ্ট হচ্ছে তা নয়, এনিয়ে ভোগান্তিও সীমাহীন।

প্রতিদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে ইজারাদারদের দাবি দ্রæত এই নদীতে ড্রেজিং করার। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফকরুল ইসলাম। তিনি আরো বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা যে ব্যবস্থা নেবে সে অনুযায়ী পরবর্তীতে কাজ করবো আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়