শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগ দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা: জীবননগর শহরের দুটি মিষ্টির দোকানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরির অভিযোগে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদাত পরিচালনা করে নগদ ৭ হাজার টাকা অর্থদণ্ড করেন।

(৩রা ফেব্রুয়ারি) রোববার দুপুর সাড়ে ১২ টার সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদাত পরিচালনা করে জীবননগর শহরের দৌলৎগঞ্জ–চ্যাংখালী রোডের গুড় বাজারের সামনে দেশ প্রিয় সুইটস এর মালিক শ্রী পিন্টু ঘোষকে ৫ হাজার টাকা ও প্রতিমা সুইটস এর মালিক শ্রী মন্টু ঘোষকে ২ হাজার টাকা নগদ অর্থ দন্ড করেন। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে খোলামেলা ভাবে মিষ্টি বিক্রির অভিযোগে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়