শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবলিগ জামাতের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুর পৌনে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ তাবলিগ জামাতের দুপক্ষের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

এর আগে ২৪ জানুয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর নিজ দফতরে তাবলিগ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১৫-১৭ ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এবারের বিশ্ব ইজতেমা একপর্বে হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়