শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হ’ আর ‘হ্যাঁ’ এর মধ্যে অনেক ফরাক

পরিমল মজুমদার মুকুল

১. সীমান্তে দুই হাজার ওয়াটের হ্যালোজেন লাইট জ্বালিয়ে সার্চ করে বিএসএফ। তাহলে ইন্ডিয়া থেকে গরু আসে কেমনে? উত্তর দেন সীমান্তের বাসিন্দারা। কাঁটাতারের বেড়া পার হয়ে, নদী দিয়ে। তখন বিএসএফ-বিজিবি ছাড় দেয়। বাংলাদেশে বিজিবির তত্ত¡াবধানে কাস্টমস হয়। খালি কী গরু আসে? উত্তর- না, কী দরকার সেইটাও আসে।
২. তাহলে অবৈধভাবে, চোরাচালানের মাধ্যমে আনলেও ট্যাক্স দিলে সব ঠিক? উত্তর- হ। তাহলে বিএসএফ গুলি করে মানুষ মারে কেন? উত্তর- টাকার ভাগ না পেলে।
৩. চোরাচালানিরা গরু কেনে যে টাকা দিয়ে, সেটা কী বৈধভাবে ইন্ডিয়ায় যায়? উত্তর- না, হুন্ডির মাধ্যমে। এখানে এক বাড়িতে টাকার হাট বসে। হুন্ডি কী বৈধ? উত্তর- না।
৪. এবার তো সীমান্তের চরে বাদামের ফলন ভালো হয়েছে। উত্তর- হ, বিএসএফ রাতে পাওয়ারি লাইট জ্বালায়। দিনের মতো আলো হয়। আমাদের বাদাম ক্ষেত ওরা পাহারা দেয়। আমিও বলি, হ। আমি বুঝি- ‘হ’ আর ‘হ্যাঁ’ এর মধ্যে অনেক ফারাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়