শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেখুন বিপিএলের শেষ চারে কে কার মুখোমুখি

আক্তারুজ্জামান : সাতটি দলের অংশগ্রহনে ৪২টি ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের গ্রুপ পর্বের খেলা। বিদায় নিয়েছে তিন দল। প্লে-অফ নিশ্চিত করেছে বাকি চার দল। সেই দলের পরবর্তী লড়াই কোয়ালিফায়ার ও ফাইনালে ওঠা।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনে চিটাগং ভাইকিংস এবং চারে ঢাকা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে খুলনা টাইটানস, সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।

সোমবার দিনের প্রথম ম্যাচ হবে এলিমিনেটর। এই ম্যাচে ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে রংপুর মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এলিমিনেটর ম্যাচে জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বুধবার খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়