শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষকের হাত থেকে তরুনীকে বাঁচিয়ে দিল একদল পিঁপড়া

ডেস্ক রিপোর্ট  : ইন্দোনেশিয়ায় ধর্ষণচেষ্টার সময় ধর্ষকের হাত থেকে এক তরুণীকে বাঁচিয়ে দিয়েছে এক দল পিঁপড়া।

দেশটির সুলাওয়েসি প্রদেশের সুকামাজুয়ে সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। খবর আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, টনি ইরওয়ান নামের ২৯ বছর বয়সী এক ব্যক্তি ওই তরুনীকে ধর্ষণের চেষ্টা করেন। ইরওয়ান অনেকবার তরুনীটিকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এর পর কৌশলে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে ওই তরুনীকে তিনি জোরপূর্বক মাটিতে ফেলে দেন। কিন্তু ইরওয়ানের শক্তির কাছে যখন মেয়েটি প্রায় হেরে গেছে, তখন একদল পিঁপড়া তাকে কামড় দেওয়া শুরু করে। পিঁপড়ার কামড় খেয়ে ইরওয়ান তরুনীকে ছেড়ে দিতে বাধ্য হন। আর এ সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পাশের গ্রামবাসীর কাছে সাহায্য চান ওই তরুনী। পরে পুলিশ এসে ইরওয়ানকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়