শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট নগরীর মদিনা মার্কেটে ব্যবসায়ী খুন

আহমেদ শামীম, সিলেট : সিলেট নগরীর মদিনা মার্কেটে এক ফল ব্যবসায়ীকে খুন করেছেন দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে মদিনা মার্কেট এলাকার হাবিব মিয়া কলোনীতে এ ঘটনা ঘটে। খুন হওয়া শাহাব উদ্দিন (৪০) দক্ষিণ সুরমার সুলতানপুর কুচাই ইউনিয়নের মৃত তৈয়ব আলীর পুত্র।

জানা যায়, মদিনা মার্কেটে শাহাব উদ্দিনের ‘শাহাব উদ্দিন ফল ভান্ডার’ নামে একটি ফলের দোকান রয়েছে। ব্যবসার সুবাদে তিনি মদিনা মার্কেটের হাবিব মিয়ার কলোনীতে ভাড়া বাসায় থাকতেন। তাই গতকাল বুধবার রাতে শাহাব উদ্দিনকে বাসায় গিয়ে দেখতে পান তার দোকানের কর্মচারী মোস্তফা মিয়া। তার সাথে আম্বরখানায় আরেক ফলব্যবসায়ীকেও দেখেন। এরপর তারা মোস্তফা মিয়া শাহপরাণ (রহ.) মাজারে ওরুসে চলে যান। সকালে বাসায় এসে শাহাব উদ্দিনে লাশ দেখতে পান তারা।

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায় ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতির পর মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রাতের শয়ন কক্ষে তাকে বাটখারা (কেজি পাথর) দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বাটখারা আলামত জব্দ করেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়