শিরোনাম
◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: হলে ভোট কেন্দ্র নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ছাত্র সংগঠনগুলো

রিয়াজ হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হলগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। তবে অন্য ছাত্রসংগঠনগুলো এসব সিদ্ধান্তকে একপাক্ষিক অ্যাখ্যা দিয়ে আন্দোলন করার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে খুশি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস বলেন একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনের পোলিং বুথের বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তির চেষ্টা করছে। হল ছাত্র সংসদ নির্বাচন হলেই হবে । কেউ সেটা প্রতিহত করতে চাইলে আমরাও তাদের প্রতিহত করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, সব ছাত্র সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি জানিয়েছে। হলে ভোটকেন্দ্র স্থাপন হলে নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছি।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবি করেছিলাম আমরা। একইসঙ্গে সব ছাত্র সংগঠনের নেতাকর্মীর সহাবস্থানও দাবি করেছিলাম। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করে ভোটকেন্দ্র হলে রাখা হয়েছে। আমাদের দাবি না মানা হলে সিন্ডিকেটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলোতে ভয়ভীতি ও দখলদারিত্বের পরিবেশ পুরো মাত্রায় বিদ্যমান। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাদে অন্য ছাত্র সংগঠনগুলোর অধিকাংশ নেতাকর্মীরা আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারছেন না, নিজেদের মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ সেখানে নেই। এ অবস্থায় হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ডাকসু নির্বাচনে হলগুলোকে ভোটকেন্দ্র না করার দাবি জানিয়ে আসছি আমরা সবাই। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথায় কর্ণপাত করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধার ছাত্রদের দাবি উপেক্ষা করে একটা প্রহসনের নির্বাচন করতে চাইছে।

  • সর্বশেষ