শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি সিগারেট ও বিয়ারসহ আটক ২

সুজন কৈরী : নারায়ণগঞ্জের কালীর বাজার থেকে বিপুল পরিমাণে আমদানী নিষিদ্ধ ও নকল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী সিগারেট এবং বিয়ারসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৩। তারা হলেন- মো. শাহজাহান (৬৫) ও মো. রুহুল আমিন (৩২)।

মঙ্গলবার এক ঝটিকা অভিযানে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার ৯০১ প্যাকেট বিদেশি সিগারেট ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক এ এস এম সাখাওয়াৎ হোসাইন বুধবার বিকেলে জানান, গোয়েন্দা তথ্যে কালীর বাজরের চাঁন মার্কেটের শাজাহান স্টোরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ও নকল বিদেশি সিগারেট জব্দ করা হয়। আটক করা হয় ২ ব্যবসায়ীকে। পরে তাদের দোকান ও গুদাম তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত-নকল বিদেশি সিগারেট এবং ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ